বিটের জুসে সুস্থতার ছোঁয়া!
খুব ক্লান্ত লাগছে? এক গ্লাস বিটের জুস পান করলে দ্রুত চাঙা হয়ে ওঠা যায়। তবে শুধু তা-ই নয়, নিয়মিত এই জুস খেলে পাওয়া যায় নানা স্বাস্থ্য উপকারিতা।
রক্তশূন্যতা দূর করে
আয়রন সমৃদ্ধ হওয়ায় বিটের রস লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়ায়। ফলে অ্যানিমিয়া কমাতে সহায়ক।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
বিটে থাকা ফ্ল্যাভোনয়েড খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।
ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক
নিয়মিত বিটের রস পান করলে লিউকেমিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে পারে।
ত্বক উজ্জ্বল করে
শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে বিট। এতে ত্বক ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল হয়।
লিভার ভালো রাখে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় বিট লিভারের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।
হার্টের জন্য উপকারী
নিয়মিত বিটের রস পান হৃদ্যন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
রক্ত চলাচল বাড়ায়
শরীরে অক্সিজেন ও রক্ত প্রবাহ বাড়িয়ে দেহকে সতেজ রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে।
হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
যেভাবে তৈরি করবেন বিটের জুস
বিট টুকরো ২ কাপ, পানি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, এক চিমটি লবণ, পুদিনা পাতা কয়েকটি ও কাঁচা মরিচ কুচি এক চা চামচ একসঙ্গে ব্লেন্ড করুন। ছেঁকে গ্লাসে ঢেলে ইচ্ছা হলে বরফ দিয়ে পরিবেশন করুন।