Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৪ মে ২০২৪ | ০৬:১০ পূর্বাহ্ন

আগুনে পুড়লো অর্ধশত ঘর

অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে তেলের চালা এলাকার একটি কলোনিতে লাগা আগুনে অন্তত ৫০টি টিনের ঘর পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সংস্থাটির ৪টি ইউনিট। তাদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় কলোনির অন্তত ৫০টি টিনের ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংগৃহতি ছবি