Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৭ মে ২০২৪ | ০৯:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি ২৭ মে ২০২৪

 চাঁপাইনবাবগঞ্জে তিনটি ওয়ান শুটারগানসহ মো. হাসিম (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৬ মে) রাতে নয়াগোলা ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

গ্রেপ্তার হাসিম রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনি (২ নম্বর গলি) এলাকার মো. নুর হাসানে ছেলে।

র‌্যাব জানায়, রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে একটি অভিযানিক দল তৎক্ষণাৎ অভিযান চালায়।  

পরে সদর থানার নয়াগোলা এলাকা থেকে সন্দেহজনক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি তিনটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

ছবি