Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৮ মে ২০২৪ | ০৯:৩০ পূর্বাহ্ন

শপথ নিলেন কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ মে ২০২৪

শপথ গ্রহণ করেছেন কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী উপজেলা ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা। 

গতকাল ২৮ মে সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম তাঁদের শপথ পড়ান। 

শপথ নেন নবনির্বাচিত কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার। 

নবনির্বাচিত মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবু সালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল।

নবনির্বাচিত কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান আকবর খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি।

গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

শপথ নিলেন কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা