Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৭ জুন ২০২৪ | ০৯:১৩ পূর্বাহ্ন

বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

অনলাইন ডেস্ক: ০৭ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুরের পর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা গ্রামের সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (৩৫), একই উপজেলার পাঁকা ইউনিয়নের মধ্যচর গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে কবিতা খাতুন (১১) এবং ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় ববি বোকত বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে কবিতা খাতুন মারা যায়।

অপরদিকে বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে আহত হয় আমেনা খাতুন। পরে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এবং ভোলাহাট থানা পুলিশের ওসি সুমন কুমার জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংগৃহীত ছবি