Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১০ জুন ২০২৪ | ০৮:৩৯ পূর্বাহ্ন

আমেরিকা থেকে হেলিকপ্টার যোগে কচুয়ায় ফিরলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, কচুয়া ১০ জুন ২০২৪

সন্তানদের শখ পূরণে সুদূর আমেরিকা থেকে হেলিকপ্টার যোগে স্ব পরিবার নিয়ে ছুটি কাটাতে বাংলাদেশে আসলেন আমেরিকার বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী বেঙ্গল রিয়েল স্টেট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইমপ্রেস এভিয়েশন লিমিটেড বেসরকারি হেলিকপ্টারে পরিবার নিয়ে অবতরণ করেন তিনি।

এসময় হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায়। পরে তেগুরিয়া গ্রামবাসাী, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল সংবর্ধনা দেন।

একই দিনে তিনি তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এসময় তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মহসিন প্রধান, ডা. মাসুদুল ইসলাম প্রধান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমেরিকা থেকে হেলিকপ্টার যোগে কচুয়ায় ফিরলেন ব্যবসায়ী