Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৩ জুন ২০২৪ | ১০:১৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় ডোবায় ভেসে আসলো ডলফিন

অনলাইন ডেস্ক: ১৩ জুন ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি ডলফিন। এটির দৈর্ঘ্য ৬ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল তিনটায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে। এ সময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। 

খবর শুনে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটি অবমুক্ত করেন। 

স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আলম নজির জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারণা, পরে পথ ভুলে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পড়ে। 

এর আগে কখনো দক্ষিনাঞ্চলের নদী কিংবা ডোবায় জীবিত ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।


.....সংগৃহীত ছবি