Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৭ জুন ২০২৪ | ০৫:৫৮ পূর্বাহ্ন

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

অনলাইন ডেস্ক: ১৭ জুন ২০২৪

ঈদের দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। 

নিহতরা হলেন, হুমায়ুন খান (৪৫) ও রবিউল খান (৫০)। তারা উভয়ই বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। আহত মনিরুল ইসলাম লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা। 

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি বলেন, সোমবার ভোর সকালে হুমায়ুন, রবিউল ও মনিরুল মোটরসাইকেলে করে বিজয়নগর মেরাশানি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিল মনিরুল ইসলাম। তারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় তাদের সঙ্গে থাকা হুমায়ুন খান ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মনিরুল ও রবিউলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হুমায়ুনের ভাই রবিউলকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

তিনি আরও বলেন, আহত মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন। মোটসাইকেলটি হাইওয়ে থানার হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈদের দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।