Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৩ জানুয়ারি ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ন

ভোটের তিনদিন আগে বিএনএম প্রার্থীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০৩ জানুয়ারি ২০২৪

ভোটের মাঠ পরিস্কার নয় উল্লেখ করে, ভোটের তিনদিন আগে ভোট বর্জনের চিন্তা ভাবনার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ তিন সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এমের প্রার্থী আব্দুল মতিন। 

বুধবার দুপুরে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে, এএনএমের প্রার্থী মাওলানা মতিন বলেন, ভোটের মাঠ যদি পরিস্কার না থাকে, আগামী ২৪ ঘন্টা দেখব, এরপর আমি আমার চুড়ান্ত সিদ্ধান্ত নিব,ভোটের মাঠে থাকব কি থাকব না।

সাংবাদিক সম্মেলনে  বিএন‌এম এর প্রার্থী   মোহাম্মদ আব্দুল মতিনের সন্তান নোঙ্গর প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তানভির হাসান তন্ময়সহ দু’জন কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এমের প্রার্থী আব্দুল মতিন।