Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৪ জানুয়ারি ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ০৪ জানুয়ারি ২০২৪

আরএমপি নিউজ : গত (৩ জানুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৫ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। 


মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ও ৩২ লিটার দেশীমদ উদ্ধার করে।


গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার