Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৭ জুন ২০২৪ | ০২:২৫ পূর্বাহ্ন

বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্মমভাবে মারধর

অনলাইন ডেস্ক ২৭ জুন ২০২৪

বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রকাশ্যেই নারীকে নির্যাতনের এই ঘটনার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে।

বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ে এক নারীকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে একদল পুরুষ লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের দাডেনগ্রেতে ঘটে যাওয়া ঘটনার ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে ওই নারীকে জনসমক্ষে নির্মমভাবে লাঞ্ছিত হতে দেখা যায়।

ভিডিওটিতে বেশ কয়েকজন পুরুষ ও নারীকে পাশেই নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, অভিযুক্তরা ওই ব্যক্তিরা অভিযোগ করেছেন- ওই নারীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।

এদিকে, সুতঙ্গা সাইপুংয়ের বিধায়ক ও নারী ক্ষমতায়ন বিষয়ক মেঘালয় বিধানসভা কমিটির চেয়ারপারসন সান্তা মেরি শিলা ঘটনাটি আমলে নিয়েছেন এবং পুলিশের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

তিনি মেঘালয়ের ১২টি জেলার সকল পুলিশ সুপারকে নারীদের বিরুদ্ধে যেকোনও ধরনের সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকতে বলবেন বলেও জানিয়েছেন সান্তা মেরি।

বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। .....সংগৃহীত ছবি