Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ৩০ জুন ২০২৪ | ০৫:১২ পূর্বাহ্ন

আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক: ৩০ জুন ২০২৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির গুদামে বড় ধরনের বিস্ফোরণে চার বছরের শিশুসহ পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩৮ জন। আজ রোববার দেশটির জরুরি সার্ভিস এই তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির অগ্নিকাণ্ড তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান এএফপি’কে জানান, শনিবার বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি এলাকায় এই বিস্ফোরণে মাটিতে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে আশপাশের ভবন ও ঘরবাড়িতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়।

চ্যান জানান, সেখানে এমন ভয়াবহ বিস্ফোরণে চার গুদাম কর্মী এবং একজন কর্মচারীর চার বছরের এক ছেলে প্রাণ হারিয়েছে। নগরীর দুর্যোগ অফিস নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, এই ঘটনায় আরো ৩৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এই বিস্ফোরণে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটির আয়তন প্রায় ২০ মিটার। এতে গুদাম ঘরের দেয়ালগুলো ভেঙ্গে পড়েছে।

খবরে বলা হয়, বিস্ফোরণে সেখানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।  

আতশবাজির গুদামে বড় ধরনের বিস্ফোরণে চার বছরের শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।...সংগৃহীত ছবি