Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০১ জুলাই ২০২৪ | ০১:২৬ অপরাহ্ন

রাঙামাটি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক : ০১ জুলাই ২০২৪

পার্বত্য জেলা রাঙামাটি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আগামী ৮-১০ জুলাই সকাল পর্যন্ত তিনদিন রাঙামাটিতে অবস্থান করবেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৮ জুলাই সকালে হেলিকপ্টারযোগে রাঙামাটি যাবেন রাষ্ট্রপতি। পরে আরণ্যক হলিডে রিসোর্টে রাত্রিযাপন করবেন। 

এদিকে, রাঙামাটি অবস্থানকালে রাষ্ট্রপতি পাহাড়িদের কোমর তাঁতে বোনা ঐতিহ্যবাহী পোশাকের মার্কেট পরিদর্শন করবেন বলে জানা গেছে।

জানা যায়, আগামী ৯ জুলাই হাউজবোটে কাপ্তাই হ্রদ ভ্রমণ করে কাপ্তাই উপজেলায় যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শ করবেন। পরে নয়নাভিরার আসামবস্তি সড়ক হয়ে রাঙামাটিতে ফিরবেন রাষ্ট্রপতি। ১০ জুলাই সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করবেন তিনি। 

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সোমবার (১ জুলাই) সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সভা শেষে এসব তথ্য নিশ্চিত করা হয়। সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।....সংগৃহীত ছবি