Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৮ জুলাই ২০২৪ | ০৮:৪৬ পূর্বাহ্ন

বদলগাছীতে বিনামুল্যে কৃষকদের মাঝে প্রমোদনার বীজ ও সার বিতরণ

প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ০৮ জুলাই ২০২৪

 নওগাঁর বদলগাছীতে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে প্রমোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন নওগাঁ -৩ (মহাদেবপুর - বদলগাছী)  আসনের সাংসদ সৌরেন্দ নাথ চক্রবর্তী। 

সোমবার ৮ই জুলাই দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রমোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে সাংসদের সহধর্মিনী রক্তিমা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান বক্তব্য রাখেন।


পরে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার ১ হাজার ৪১০ জন কৃষকের মাঝে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের কৃষক প্রতি ধান বীজ ৫ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে।

এর পরে এমপির বিশেষ বরাদ্দে উপজেলার ১৮ মন্দির ও মসজিদে অনুদানের চেক হস্তান্তর, উপজেলার নৃগোষ্ঠী শিক্ষার্থীদের  মাঝে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের এবং সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ৪৫ টি চেক, সেলাই মেশিন ও ঢেউটিন  বিতরন করা হয়।


বদলগাছীতে বিনামুল্যে কৃষকদের মাঝে প্রমোদনার বীজ ও সার বিতরণ