Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৭ জুলাই ২০২৪ | ০৫:০২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি শামীম ওসমান

অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় এমপি এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান বলেন, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের অবজারভেশনে রয়েছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বাবার সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

একইসঙ্গে ফেসবুকে শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন ইমতিনান অয়ন ওসমান। তিনি বলেন, আমার বাবাকে আপনার প্রার্থনায় রাখুন। এ পোস্টে কমেন্ট করেছেন অনেকেই। কেউ লিখেছেন, আল্লাহ সুস্থতা দান করুন।

ডালিম হায়দার নামে একজন লিখেছেন, মহান আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত রইল, আল্লাহ যেন আমাদের অভিভাবককে পরিপূর্ণ শেফা দান করেন, আমিন।


শামীম ওসমান