Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ জুলাই ২০২৪ | ০৩:২০ পূর্বাহ্ন

বিএনপির কমিটি থেকে ২ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৪

কিছু না জানিয়েই রাজশাহীতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে দুজনকে পদ দেওয়া হয়েছে। তবে ওই দুজন রাজনীতি করবেন না জানিয়ে পদত্যাগ করেছেন। গত বুধবার নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে ডাকযোগে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগ করা দুই ব্যক্তি হলেন হায়দার আলী ও মাহমুদুল হক রুবেল। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁদের।

পদত্যাগপত্রে বলা হয়েছে, মহানগর বিএনপি ঘোষিত কমিটিতে তাঁরা কোনো পদ চাননি। তাঁদের মতের বিরুদ্ধে কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ পদ গ্রহণ করতে তাঁরা ইচ্ছুক নন। তাঁরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে চান না। তাই তাঁরা পদত্যাগ করছেন।

__সংগৃহীত ছবি