Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৫ আগস্ট ২০২৪ | ০৩:১৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মহত্বের আগুনে পুড়ে গেল আদিবাসী নারীর সহজমুনির স্বপ্ন

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৫ আগস্ট ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিল আদিবাসী নারী সহজমুনি তিগ্যার স্বপ্ন গত ৬ আগস্ট রাত অনুমান নয়টার সময় ঘটনাটি ঘটেছে উপজেলায় ৪নং পার্বতীপুর ইউনিয়নের ধাওয়া বান্দর মাদারীপুর গ্রামে। আদিবাসী নারী সহজমুনি তিগ্যা জানান রাতে খাওয়া দেওয়ার পর বিছানে ঘুম ঘুম ভাব হঠাৎ গুনগুন শব্দ চোখ মেলে দেখি ঘরে আগুন জ্বলছে তাড়াতাড়ি সন্তানদের নিয়ে স্বামীর সঙ্গে কোনমতে বাহিরে বের হতে পারলেও ঘরে থাকা চাল, ডাল, কাপড়-চোপড় সব পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তে ভেঙে গেল আমার স্বপ্ন। আরেক নারী আদিবাসী সাজো রানী জানান আমি বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করেছিলাম থাকার মত হয়েছিল এরই মধ্যে ভেঙে দিল হামলাকারীরা।

এলাকাবাসী সূত্রে জানায় যায়, হইচই শুনতে পেলে ঘর থেকে বেরিয়ে দেখি একটি বাড়ি আগুনে পুড়ছে আরো বসবাস করার জন্য  অন্য পরাবার গুলো ঘরবাড়ি তৈরি করা হয়েছিল সেগুলোকে ভেঙে ফেলেছে হামলা কারিরা।  ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইমাইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন একটি বাড়ি নিয়মিত বসবাস করত সে বাড়িটিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে অন্য বাড়িগুলো তালের পাতা ও বিভিন্ন খড় দিয়ে তৈরি করেছিল সেগুলো ভেঙে দিয়েছে। ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান ঘটনাটি ঘটেছে শুনেছি মেম্বারদের খোঁজখবর নিতে বলেছি পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।   


গোমস্তাপুরে মহত্বের আগুনে পুড়ে গেল আদিবাসী নারীর সহজমুনির স্বপ্ন