
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৫ই আগস্ট শোক দিবস পালিত। বৃহস্পতিবার সকালে উপজেলায় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া খায়ের মধ্য দিয়ে শোক দিবসটি পালন করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। এছাড়া বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনবঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান , র্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বক্তব্য রাখেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন সাপাটুসহ অন্যান্যরা।