Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২১ আগস্ট ২০২৪ | ০১:২৩ অপরাহ্ন

‘নগদ’-এ প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক : ২১ আগস্ট ২০২৪

ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন।

বুধবার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এছাড়া প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে ‘নগদ’-এ নিয়োগ দেওয়া হয়েছে।

‘নগদ’-এর প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নিয়োগ দেওয়া হয়েছে।......সংগৃহীত ছবি