Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৪ আগস্ট ২০২৪ | ০২:০৩ পূর্বাহ্ন

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দেবে র‌্যাব

অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৪

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সব পর্যায়ের সদস্যরা বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবে। 

শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় সব র‍্যাব সদস্যদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিজিবির সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দেবে র‌্যাব.......সংগৃহীত ছবি