Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ আগস্ট ২০২৪ | ০৭:২৬ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পাওয়ায় আহম্মদ আল মঈনকে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক ২৮ আগস্ট ২০২৪

রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মদ আল মঈন পরাগ ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে রাসিকের কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার বেলা ১২টায় নগর ভবনে তাঁর দপ্তরে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, উপ-প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-প্রধান কর নির্ধারক মিজানুর রহমান বুলেট, ব্যবসা পরিদর্শক রেজাউল করিম, ব্যবসা পরিদর্শক গোলাম রব্বানী, মোঃ শাকিল, মোঃ রায়হানুল ইসলাম, কার্যসহকারী সানারুল ইসলাম ছবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পাওয়ায় আহম্মদ আল মঈনকে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন