Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ আগস্ট ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ন

১০ বছর পর নেতার দেখা পেলেন কক্সবাজার বিএনপি পরিবার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ আগস্ট ২০২৪

দীর্ঘ ১০ বছরের অধিক সময় পর নিজ জন্ম শহর কক্সবাজার ফিরেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদ। বুধবার ২৮ আগস্ট দুপুর ১২টার কাছাকাছি সময় তিনি ঢাকা থেকে সস্ত্রীক কক্সবাজার বিমানবন্দর এসে পৌঁছান। তার আগে থেকে পুরো জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভক্তদের উপস্থিত হতে দেখা যায়। 

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় আগত নেতাকে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

এদিকে প্রিয় নেতা এদিন আসবেন এমন খবরে জেলার বিএনপি পরিবার জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুন, দেওয়াললিখনে ছেয়ে যায়৷ 

সালাহউদ্দিন কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের একদল সন্ত্রাসি কর্তৃক আগুনে পুড়ে যাওয়া জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সড়ক পথে চকরিয়া বাস টার্মিনালে গণসংবর্ধনা এবং সর্বশেষ পেকুয়া আউটার স্টেডিয়ামে সংবর্ধনায় যোগ দেন।।


জানা যায়, ২০১৪ সালের ১৪ জুন। কক্সবাজারে সেদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। উদ্দীপনা জাগানিয়া সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, “আজকের পর হয়তো আমি আপনাদের মাঝে নাও ফিরতে পারি! যদি আমি না ফিরি, আমি যদি নির্দেশনা নাও দিতে পারি, আন্দোলন শুরু হলে আপনারা সবকিছু অচল করে দেবেন। সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবেন।’’ সেই বক্তৃতার পর সত্যিই তিনি ফিরতে পারেননি। সরকার বিরোধী আন্দোলন চলাকালে জাতীয়তাবাদী দল- বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেয়ার পর ২০১৫ সালের ১০ মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোষাকধারী আইনশৃংখলা বাহিনীর হাতে ‘গুম’ হন তিনি। দুই মাস একদিন পর ‘গুম রাজ্য’ থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে উদ্ধার হলেও ফিরতে পারেননি নিজের মাতৃভূমিতে।

তারপর কেটে গেছে অনেকদিন, অনেক বছর। কক্সবাজার থেকে রাজধানীতে ফেরার সুদীর্ঘ ১০ বছর দুই মাস ১৪ দিন পর তিনি আবার ফিরে আসেন।

বিজয়বাংলা নিউজকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে বরণ করতে জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলামকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট শৃংখলা কমিটি গঠন করা হয়। একসপ্তাহ ধরে চলে ব্যাপক প্রস্তুতি।


১০ বছর পর নেতার দেখা পেলেন কক্সবাজার বিএনপি পরিবার