Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ৩০ আগস্ট ২০২৪ | ০৮:০১ পূর্বাহ্ন

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৫

অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৪

পাবনার সাঁথিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টসের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল, অপরদিকে একটি সিএনজি বেড়ার সিএন্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এলেই আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সাঁথিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।......সংগৃহীত ছবি