Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:০৫ পূর্বাহ্ন

বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার॥সিপাহি নেবে এইচএসসি পাসেই

অনলাইন ডেস্ক : ০৯ সেপ্টেম্বর ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) 

পদের নাম: সিপাহি 

ব্যাচ: ১০৩তম (জিডি) 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ। 

অন্যান্য যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ১০০ টাকা

আবেদন: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ - ২১৮০০/- টাকা । তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি