Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৬ অক্টোবর ২০২৪ | ০৬:৩৯ অপরাহ্ন

ইয়াবাসহ আটক হলেন টেকনাফ ওয়ার্ড ছাত্রদল আহবায়ক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ অক্টোবর ২০২৪



কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে এক ছাত্রদল নেতা আটক হয়েছে র‍্যাবের হাতে। আটক ছাত্রদল নেতা আশরাফ আলী (২৪)। সে টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলালপাড়ার বাসিন্দা।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদে বুধবার ১৬ অক্টোবর সকালে টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিলবনিয়াপাড়ার একটি মাদ্রাসার সামনে থেকে আশরাফকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। 
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রদল নেতা তার এক সহযোগীসহ এ কাজে সংশ্লিষ্টতার দায় স্বীকার করেন। দীর্ঘদিন যাবৎ মাদক কারবারে জড়িত বলে জানান। উদ্ধার ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে এক ছাত্রদল নেতা আটক হয়েছে র‍্যাবের হাতে।......প্রতীকী ছবি