Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৬ অক্টোবর ২০২৪ | ১২:২৩ অপরাহ্ন

নাচোলে মোটরসাইকেল ও অটোরিক্সা সংঘর্ষ॥ নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ২৬ অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে শমসের আলী (৪৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈবুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাইসুর (১৬) নামে একজন আহত হয়েছেন। নিহত শমসের বেনীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।


শুক্রবার বিকেলে নাচোল উপজেলার বেনীপুর রোডে দুর্ঘটনাটি ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন জানান, বিকেলে বেনীপুর মোড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় অটোচালক শমসের ও মোটরসাইকেল চালক রাইসুর গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার করে আহতদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ওসি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশা চালক শমসের আলী মারা যায়। আর রাইসুরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ছবি