
শোবিজ দুনিয়ার নানা দিক নিয়ে নির্মিত সিনেমা ‘মেকআপ’, সিনেমাটি প্রদর্শনীর অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড এ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছিল। সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করেছেন প্রযোজক আজমাত রহমান।
সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।