Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ৩১ অক্টোবর ২০২৪ | ০৩:৫৪ অপরাহ্ন

তানোরে উপজেলা ও পৌর কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) ৩১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহীর তানোর উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই ইউনিটের পূর্ণগঠিত কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন মিঠুকে আহ্বায়ক ও মোতালেব হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্যের তানোর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি এবং মশিউর রহমানকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ১১ সদস্যের তানোর পৌরসভা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তানোরে উপজেলা ও পৌর কৃষক দলের নতুন কমিটি ঘোষণা