Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৪ নভেম্বর ২০২৪ | ০১:৫৬ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক : ০৪ নভেম্বর ২০২৪

বিগত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বের সময় নির্ধারিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।  

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান- তবে কে, কোন তারিখ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সাদপন্থী মাওলানা মুয়াজ বিন নুর জানান, গত সাত বছর ধরে দ্বিতীয় পর্বে ইজতেমা করে আসলেও এবার তাঁরা প্রথম পর্বে করতে চান । এছাড়া মাওলানা সাদকে ভারত থেকে দেশে নিয়ে আসতে সরকারের সহায়তা কামনা করেন তাঁরা।

তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর থেকে ইজতেমা দুই পর্বে আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে জোবায়েরপন্থি ও দ্বিতীয় পর্বে সাদপন্থিরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন।



বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা