Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৭ নভেম্বর ২০২৪ | ০২:৫৩ অপরাহ্ন

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : ০৭ নভেম্বর ২০২৪

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার  সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে এ সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সারাহ কুক বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূইঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূইঞাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

.......সংগৃহীত ছবি