Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১১ জানুয়ারি ২০২৪ | ০২:২৭ পূর্বাহ্ন

দিনাজপুরে সরিষা ফুলে কৃষকের হলদে স্বপ্ন

অনলাইন ডেস্ক ১১ জানুয়ারি ২০২৪

দিনাজপুরের কাহারোলের বিস্তীর্ণ এলাকা। যতদূর চোখ যায় শুধু হলুদের সমারোহ, যেন হলুদের গালিচা পেতে রেখেছে কেউ। এ এলাকায় এবার সরিষার ভাল ফলন আশা করছেন কৃষকরা। বুনছেন হলদে স্বপ্ন।

গতকাল বুধবার কাহারোলের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সরিষার হলুদ ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত। মৌ চাষীরাও ব্যস্ত মধু সংগ্রহে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসমে উপজেলার ১৮ হাজার ৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলা কৃষি বিভাগ চলতি মৌসুমে ৪ হাজার কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার দিয়েছে।

উপজেলার বলরামপুর গ্রামের কৃষক শাহাজান আলী ৫০ শতক জমিতে বারি-১৭ জাতের সরিষা আবাদ করেছেন। তিনি জানান, ভাল ফলনের আশা করছি। একই উপজেলার বগদইড় গ্রামের কৃষক হরিশ চন্দ্র রায় জানান, এবার ৩৩ শতক জমিতে সরিষা চাষ করেছেন। তিনিও ভাল ফলনের আশা করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, সরিষা আবাদের জন্য কৃষকদের বিনামূল্যে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সব প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে।

দিনাজপুরের কাহারোলের বিস্তীর্ণ মাঠে সরিষার আবাদ। ছবি: সংগৃহীত