Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১১ জানুয়ারি ২০২৪ | ০২:৩৪ পূর্বাহ্ন

পর্যটন শহর কক্সবাজারে ফুড কোর্ট 'কক্স কার্নিভাল'

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ জানুয়ারি ২০২৪

দেশের পর্যটন শহর কক্সবাজারে ফুড কোর্ট 'কক্স কার্নিভাল' এর শুভ উদ্বোধন হয়েছে। জমকালো আয়োজনে লাবণী বীচ পয়েন্টে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গতকাল কক্সবাজারের সর্ববৃহৎ ফুড কোর্ট এর উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। 

মোটের প্রবাল সংলগ্ন মাঠে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় ইন্ডিগো বিডি'র উদ্যোগে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সুস্বাদু খাবারের ১০টি স্টল নিয়ে কক্স কার্নিভালের যাত্রা শুরু হয়।

ইন্ডিগো বিডি'র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিগো বিডি'র পরিচালক ও হোটেল দি কক্স টুডে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কৈয়ূম চৌধুরী।

পরিচালক মহিউদ্দিন খান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, প্রেস ক্লাব সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, ওমেন চেম্বার সভাপতি জাহানারা ইসলাম ও টুয়াক  সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা (পল্লব)।

অনুষ্ঠানে হোটেল মালিক, ব্যবসায়ি, উদ্যোক্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্নস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো। পর্যটক সেবা, পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়নে এই ফুড কোর্ট এর যাত্রা। যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অনুষ্ঠানে তাদের জন্য অতিথিরা শুভকামনা জানান। 


কক্সবাজারে ফুড কোর্ট 'কক্স কার্নিভাল' এর শুভ উদ্বোধন