Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১০ নভেম্বর ২০২৪ | ০৭:২৪ অপরাহ্ন

সমিতি পাড়ার ছিনতাই ও ডাকাতি মামলার আসামি 'শুক্কুর' আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ নভেম্বর ২০২৪

কক্সবাজার সদর মডেল থানাধীন সমিতি পাড়া বাজার এলাকা থেকে ডাকাতি, ছিনতাই ও একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামী আটক করেছে র‌্যাব-১৫।

বিজয় বাংলা প্রতিদিনকে র‌্যাব জানিয়েছে, কক্সবাজার সদর থানার মামলা নং ৫৫৬/২২, দ্রুত বিচার-৩১/২৩, প্রসেস নং-৪৩৭/২৪, দ্রুত বিচার আইনের ৪(১)/৫ এর ধারা মোতাবেক একাধিক মামলার পলাতক আসামী আব্দুস শুক্কুরকে আটকের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। 

অবশেষে ১০ নভেম্বর দুপুরে গােপন সংবাদে র‌্যাব-১৫, ব্যাটালিয়ান সদরের একটি আভিযানিক দল সমিতি পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী শক্কুর (১৯), পিতা-মোঃ আব্দুর হানিফ, দক্ষিণ রুমালিয়ারছড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভাকে আটক করতে সক্ষম হয়। আটক আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আরও ২টি মামলা রয়েছে। 

সমিতি পাড়ার ছিনতাই ও ডাকাতি মামলার আসামি 'শুক্কুর' আটক