Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৭ নভেম্বর ২০২৪ | ০১:৫২ অপরাহ্ন

ড. ইউনূসের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৭ নভেম্বর ২০২৪

ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য।

রবিবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ক্যাথরিন ওয়েস্ট বলেন, অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায়, সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য।

ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বলেন, ১১ বছর পর আমি বাংলাদেশে এসেছি। সেই হিসেবে এটি বাংলাদেশে আমার দ্বিতীয় সফর। এখন ইন্দো-প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি।

তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট।