Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৮ নভেম্বর ২০২৪ | ১২:০৭ অপরাহ্ন

অপহরণ চক্রের প্রধান বদরুজ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের মূলহোতা বদরুদ্দোজা ওরফে বদরুজ গ্রেফতার হয়েছে। গত শুক্রবার ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

বিজয়বাংলা নিউজকে পুলিশ জানিয়েছে, বদরুজের কাছ থেকে ১টি বন্দুক, ২টি ওয়ান শুটার গান, ৩টি তাজা কার্তুজ, ২টি,কিরিচ, ১টি রাম দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বদরুজ বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বদরুজ দূরন্ত প্রকৃতির। বার বার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে সময় হয়েছে।

জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করেন অপহরণ কাজে ব্যবহারের জন্য অস্ত্র মজুদ রাখা হতো ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তুপের নিচে। সেখান থেকে অস্ত্র বের করে দলের সদস্যদের দিয়ে অপহরণ কার্যক্রম পরিচালনা করত তারা।

গ্রেফতারের পর পুলিশ বাহারছড়ার ওই লাকড়ির স্তুপ থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

ধৃত বদরুজের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।


ছবি