Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৮ নভেম্বর ২০২৪ | ০৫:৪১ অপরাহ্ন

এবি শ্রমিক পার্টির কক্সবাজার জেলা আহবায়ক কমিটি গঠিত

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ নভেম্বর ২০২৪

আমার বাংলাদেশ (এবি) শ্রমিক পার্টির কক্সবাজার জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। 

মো: হাসানকে পুনরায় আহবায়ক ও এইচ এম জামাল উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দলের কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৮ নভেম্বর শুক্রবার কক্সবাজার জেলা এবি পার্টির সংগঠক সমাবেশে উপস্থিত প্রধান অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। 

উক্ত সংগঠক সমাবেশে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল মামুন রানা ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক সহ দলের জেলা, উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতারা।


ছবি