Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ নভেম্বর ২০২৪ | ০২:৩১ অপরাহ্ন

কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক : ১৯ নভেম্বর ২০২৪

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এছাড়া এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করার ঘটনা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে।

আসিফ নজরুল......সংগৃহীত ছবি