Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ নভেম্বর ২০২৪ | ০৩:৪৬ অপরাহ্ন

মায়া চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় চাঁদপুরের মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন- আরজু সরকার, জুয়েল প্রধান, নবীর হোসেন, সিফাত, মো. আলমগীর সরকার ও মো. জীবন সরকার। তারা সবাই মতলব উত্তরের বাসিন্দা।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মোহনপুরের শিপন খালাসী বাদী হয়ে সোমবার ৪১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন।

ঘটনার সময় বাড়ি দুটির নিচতলায় আগুন দেওয়ার আগে ফার্নিচারগুলো গাড়িতে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু ঐতিহাসিক স্মারক ছবিও তারা নিয়ে যায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন। ......সংগৃহীত ছবি