Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ নভেম্বর ২০২৪ | ০৫:৩৭ অপরাহ্ন

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে আহত ১১

অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায়  ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারিতে আহত ১১ জন।

আজ বুধবার বেলা আড়ইটা নাগাদ সায়েন্স ল্যাবরেটরি রোডে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন শাহরিয়ার (২১), নূর হোসেন (১৮), তুষার (১৯), সিজন (১৯), তানিম (২১), দেওয়ান নাঈম (২৩), নিরব (২১), আরাফাতসহ (২১) আরও কয়েকজন। আহতরা সকলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানান, আজ ঢাকা কলেজের ১৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল।  অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে বাসযোগে সব শিক্ষার্থীরা বের হয়ে যায়। তিনটি বাস সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে সিটি কলেজের ছাত্ররা সেই বাসগুলো থামিয়ে ছাত্রদের মারধর করে।

তবে এই হামলার কারণ সম্পর্কে এখনো কেউ নিশ্চিত হতে পারেন নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্র হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

.....সংগৃহীত ছবি