Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১২ জানুয়ারি ২০২৪ | ০২:০২ পূর্বাহ্ন

ইবি ক্যাম্পাসে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

অনলাইন ডেস্ক ১২ জানুয়ারি ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ছয়টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে কর্মকর্তাদের কোয়ার্টারে থাকা ইমরান নামের একজন দুটি বস্তু দেখে নিরাপত্তাকর্মীদের জানায়। পরে পুলিশ এসে বস্তু দুটি উদ্ধার করে। 

এ ছাড়া আজ শুক্রবার সকাল ৭টায় অভিযান চালিয়ে আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিরাপত্তাকর্মীদের তল্লাশি অব্যাহত রয়েছে।

জানা যায়, এ পর্যন্ত ক্যাম্পাসের লালনের পকেট গেটে দুইটি, জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি ও বঙ্গবন্ধু হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে একটি ককটেল-সদৃশ বস্তু পাওয়া গেছে।

ইবি থানা পুলিশের ওসি মামুন রশিদ বলেন, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। ককটেল-সদৃশ বস্তু আসলেই ককটেল কি না তা পরীক্ষা করা হবে। আমরা বিষয়টি নিয়ে গুরত্বসহকারে কাজ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, রাতে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্যটি জানতে পারি। এখন পর্যন্ত ছয়টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। 

ইবি থানা পুলিশের সহায়তায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। স্পেশাল টিম এনে পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে।

উদ্ধারকৃত ককটেল সাদৃশ্য বস্তু ---- ছবি: সংগৃহীত।