Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ৩০ নভেম্বর ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ন

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনে বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক : ৩০ নভেম্বর ২০২৪

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লেপ-তোষকে আগুন লেগে দেলোয়ার হোসেন হৃদয় নামে এক ব্যক্তির বসতঘর পুরে ছাই হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তরসাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। এতে হৃদয় তার সর্বস্ব হারিয়েছেন।

স্থানীয়রা জানায়, হৃদয় ও তার পরিবারের সদস্যরা রাতে ওয়াজ মাহফিলে যান। পরে হঠাৎ ঘরে আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে আসেন। স্থানীয় লোকজনের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ফারুক আহমেদ জানান, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট হলে সেখানে থাকা লেপ ও তোষকে আগুন ধরে যায়। পুরে পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। হৃদয়ের চৌচালা টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি সর্বস্ব হারিয়েছেন।

বানিয়াচংয়ে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লেপ-তোষকে আগুন লেগে দেলোয়ার হোসেন হৃদয় নামে এক ব্যক্তির বসতঘর পুরে ছাই হয়েছে।.....সংগৃহীত ছবি