Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ ডিসেম্বর ২০২৪ | ০৭:২৭ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক : ০৪ ডিসেম্বর ২০২৪

 লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলা সদরের মমিনের গ্যারেজ রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়ন ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল প্রতিবন্ধী কিশোর লিয়ন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

আদিতমারীতে ট্রেনে ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। .....সংগৃহীত ছবি