Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৯ ডিসেম্বর ২০২৪ | ১২:০৩ অপরাহ্ন

সালমান খান অবশেষে কী বিয়ে করছেন

অনলাইন ডেস্ক : ০৯ ডিসেম্বর ২০২৪

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং ইউলিয়া ভান্তুরের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। যদিও সালমান কখনোই বিয়ের জন্য সম্মতি দেননি। তবু ইউলিয়ার সঙ্গে তার সম্পর্ক প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকে। সালমানের জন্মদিনের অনুষ্ঠান বা পরিবারের অন্যান্য জমায়েতগুলিতে প্রায়ই উপস্থিত দেখা যায় ইউলিয়াকে। যা তাদের সম্পর্কের গভীরতা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়।

সম্প্রতি এক নতুন ঘটনা ঘটেছে যার ফলে সালমান-ইউলিয়ার সম্পর্ক নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। সালমান খান এবার ইউলিয়ার পরিবারের সঙ্গে দেখা করেছেন। যা এই সম্পর্কের নতুন মাত্রা নিয়ে আলোচনা তীব্র করেছে। 

সালমান খান, যিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখে চলেছেন, তার বয়স এখন প্রায় ৫৯ বছর। একাধিকবার প্রেমের সম্পর্ক গড়ে তুললেও, এখনও পর্যন্ত ঘর বাঁধেননি তিনি। তবে, এবার কি সত্যিই প্রেমের সিলমোহর দিতে চলেছেন ভাইজান? সেটাই এখন বলিউডের এক বড় প্রশ্ন।

সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনার মাঝে, তার পরিবারও এই সম্পর্ককে সমর্থন করছে বলে মনে হচ্ছে। সালমানের মা সালমা খানও ইউলিয়াকে খুব কাছের মানুষ হিসেবে গ্রহণ করেছেন, যা সম্পর্কের ভবিষ্যত নিয়ে নতুন আশা জাগায়।

তবে, সময়ই বলবে সালমানের জীবন নতুন কোনও অধ্যায় শুরু হবে কি না।

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান.......সংগৃহীত ছবি