Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১০ ডিসেম্বর ২০২৪ | ০৭:০১ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

অনলাইন ডেস্ক : ১০ ডিসেম্বর ২০২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শওকত(৪১), মো: জাবেদ ইকবাল(৪২) ও মো: সাফায়েত জাহান সৈতক(২৩)।

আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আ: জলিলের ছেলে। যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সাফায়েত জাহান সৈতক রাজশাহী জেলার পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকার মো: সারোয়ার জহানের ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীগের সাবেক সহ-সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।