
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলটির রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে, নগরীর ভুবন মোহন পার্ক, কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধা সাতটায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতি করেন সংগঠনের রাজশাহী মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা,যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন শিবলী, আসলাম সরকার, সদস্য সচিব মামুন অর রশিদ।সভায় মহানগর বিএন পি সদস্য,দপ্তর সংযুক্ত আরিফুল শেখ বনি,বারো নং ওয়ার্ড আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।