Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৯ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (১৫ ডিসেম্বর) ভোর রাত ৩টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘শনিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘কোনো ফেরি নদীতে আটকা পড়ার খবর পাওয়া যায়নি। তবে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ