Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৬ ডিসেম্বর ২০২৪ | ০৩:০২ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক : ১৬ ডিসেম্বর ২০২৪

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের পরিচালক (বিপণন ও বিক্রয়) হাকীম সাইফউদ্দিন মুরাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ৫০ হাজার টাকার পুঁজি এবং ছয়গুণ দায়-দেনা নিয়ে ধ্বংসপ্রাপ্ত হামদর্দের যাত্রা শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় হামদর্দ বাংলাদেশও মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত বাংলাদেশকে এগিয়ে নিতে মানবসেবায় আত্মনিয়োগ করা।

রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প