Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৭ ডিসেম্বর ২০২৪ | ০৩:৪১ অপরাহ্ন

ইবনে সিনায় চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ, পাবেন ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

অনলাইন ডেস্ক : ১৭ ডিসেম্বর ২০২৪

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি (সফটওয়্যার সাপোর্ট) বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: আইটি (সফটওয়্যার সাপোর্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি 

অন্যান্য যোগ্যতা: এম-রিপোর্টিং সিস্টেম, আরএক্স সার্ভে, ডিএ সিস্টেম (মোবাইল অ্যাপস), মোবাইল ফোনে মার্কেটিং, সেলস, সার্ভে এবং ডিস্ট্রিবিউশনের লোকেদের সহায়তা প্রদান, সিস্টেমের ডকুমেন্টেশন/ব্যবহারকারী ম্যানুয়াল প্রস্তুতে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৪

.......সংগৃহীত ছবি