Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৭ ডিসেম্বর ২০২৪ | ০৯:২২ অপরাহ্ন

বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ-ভারত সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে। এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে।পাশাপাশি জিরো পয়েন্টেও নজরদারি বাড়িয়েছে  দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।Travel packages

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাঁধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণকাজ।

জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডা. জয়ন্ত কুমার রায় জানান, ‘কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে।

বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে । সংগৃহীত ছবি