Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ ডিসেম্বর ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ন

সড়কে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

অনলাইন ডেস্ক : ২২ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালী বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাউফল সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

২০১৮ সালে মিলন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও অটোরিকশা চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে। 

বিবিএন / ২২ ডিসেম্বর / অচ 

বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। ....সংগৃহীত ছবি